শনিবার, ৬ মে, ২০১৭

তুমি আমার হবে?

তুমি কি আমার হবে?
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

তোমার স্বপ্ন হব, তুমি স্বপ্ন কিছু দিবে?
মনের যত ইচ্ছে সব, ভাগ করে নিবে।
তোমার কবিতার ছন্দ হব, লিখব কিছু গান,
যে গানের সুরের মাঝে, হৃদয় গোছাবে প্রাণ।
তোমার জন্য ভিন্ন এক তারা হব, জ্বলবো সারা বেলা,
তোমার জন্য নীলের ডিঙ্গে হয়ে, ভাসাবো মনের ভেলা।
তুমি কি আমার স্বপ্ন হবে? থাকবে সদা পাশে,
হৃদয় মাঝে রাখব তোমায়, গভীর ভালবেসে ।
তুমি আমার কবিতা হলে, লিখে যাব সারা জীবন,
তুমি মনের কাব্য হলে, গোছাবো তোমার আপন ভুবন।
তোমার জন্য হারিয়ে যাব, সবুজদের দলে,
তোমার জন্য ফের আসিব, তোমার ইচ্ছে হলে।

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

নববর্ষ

নববর্ষ
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

বৈশাখ এসে বাংলা জুড়ে বৈশাখ এসেছে আজ,
বাঙ্গালীদের বাঙ্গালীয়ানায় অনেক রকম সাজ।
পান্তা ইলিশ, পান্তা ইলিশ জমে আজি ক্ষীর,
পুরাতন গেছে দূরে তাই নতুন করেছে ভীর।
রং মেখেছে চোখে চোখে মন রেঙ্গেছে তাই
বৈশাখ এসেছে বাংলা জুড়ে শহর থেকে গাঁয়।
শিশু যুবক কৃষক শ্রমিক গাইছে বৈশাখী গান,
হালখাতা আর মিষ্টিমুখর ঐতিহ্যের রেখে মান।
মেলায় বসেছে মনের পাগল বাউল গানের মেলা,
হৃদয় আজ উচ্ছ্বাসে ভরা খুশির নাগরদোলা।
রমনা ও টি. আই. সি. আর ডি.সি. ও সাত রাস্তার মোড়ে,
বাঙ্গালীরা আজ মেতে উঠেছে সেথায়  পুরো দিনটি জুড়ে।
বৈশাখী হাওয়ার রং লেগেছে, বৈশাখ এসেছে মনে,
নববর্ষ সবার শুভ থাকুক, সুন্দর আসুক পরানে।

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

পাশে থাকিস

পাশে থাকিস......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>ম্যাজিশিয়ান কাজী<<<
দুঃখের চাদরে বসত করি, সুখের দরকার কি...?
মনের সাথে মন মানাবো, স্বপ্নের দোষ কি.....!
স্বপ্ন যত মিথ্যে হউক! তবু লাগে তারে ভালো,
রাতের আধার দূরাতে এলো, সেই চাঁদনী আলো।
স্বপ্ন দেখতে নাইকো বারণ, লাগেনা কারো দয়া,
লাগে শুধু মনের মাঝে বিশ্বাসী তারার মায়া।
স্বপ্ন কারো ক্ষত করে না, করে মনের প্রশান্তি,
ভুল ভ্রান্তি জব্দ করে দেয় হ্রদয়ের সুখ বন্দি!
স্বপ্ন তুই মনের শান্তি,তুই নক্ষত্রেশ আশার আলো,
মিথ্যে হলে ও তোকে আমি, বাসি অনেক ভালো।
স্বপ্ন তুই যাস না ছেড়ে, নিঃস্ব করে আমাকে..!
তোর জন্যে বেচে আছি, অশ্রুহীনা দু'চোখে ।।

হারিয়ে গেল মন পাখিটা

হারিয়ে গেল মন পাখিটা.....
কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
লাল নীল মিশ্রিত সাথে দূসর কালো আমার সেই ছোট্ট পাখিটা। খুব চঞ্চল ও আমার পছন্দের। যাক খুব একটা বেশি ভালোবাসতাম বলে পাখিটারে, তাই আদর করে নাম রেখেছি দোস্ত। দোস্ত আমার কথাই গলা মিলিয়ে বলতে শিখেছে। খুব হাসি খুশিতে গল্প আর ঘুরাঘুরিতে দিন কেটে যাচ্ছিল দুজনার। তবে ভুল করে, কোন সময় ওই দোস্তটারে খাঁচায় বন্দি রাখি নি। উন্মুক্ত করে দিয়েছি তাকে, ভেবেছিলাম ও তো কখনো আমায় ছেড়ে যাবে না। মানে বিশ্বাস করেছিলাম কেননা যাকে স্বাধীন ভাবে উড়তে দেওয়া যায় সে তো কখনো ফেলে চলে যায় না। খুব ভালবাসতাম না শুধু খুব বিশ্বাস ও করতাম। এমন বিশ্বাস মনে হয় করতাম যে, নিজেকে ও কখনো তেমন বিশ্বাস করতাম না। যাক সে ও তো আমাকে সমান বিশ্বাস করত। ভেবেছিলাম সে পাখি দোস্তটাকে সঙ্গী করে পুরো জীবনটা কাটিয়ে দিব! কিন্তু হঠাৎ আসল কাল বৈশাখী ঝড়, যা ভেঙ্গে দিল আমার সব সাজানো স্বপ্ন। কোত্থেকে ভিন্ন এক পাখি এসে কেড়ে নিয়ে গেল আমার স্বপ্নিল পাখিটারে। কৃত্রিম অকৃত্রিম অনেক বুঝিয়েছি কোন কাজ হয় নি, কারণ তার কাছ হতে কোন সাড়া পাই নি। তবে কি আমি ভুলে ছিলাম? যাক তা না হয় ছিলাম, তাই হারিয়েছি সব । নিজের ভুলটা বুঝতে পেরে হয়ত সব অতীত স্মৃতি গুলো মুছতে চলেছি, কারণ সুখের জন্যে চলে গেছিস তাই করি আর বারণ। কিন্তু কেন? মগ ডালে বসে মাঝে মাঝে উকি দিয়ে আমাকে, মনে করিয়ে দিচ্ছে মুছে ফেলা পুরাতন স্মৃতি........
" দিয়েছিস বেদনা, ঝরাচ্ছিস কান্না,
আমি নিরুপায়, আমি অসহায়।"

স্মৃতির প্রথম পাতা

স্মৃতির প্রথম পাতা......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>ম্যাজিশিয়ান কাজী<<<
জানি সত্য ছিল না তোমার সব দেখানো আশ্বাস,
যদি ও দূরে এসেছি তবে ভাঙ্গতে পারিনি বিশ্বাস।
আধার কালো,
লাগে ভালো,
তবে ছাড়িনি নিশ্বাস।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে,
এলোমেলোতে হারিয়ে যাবো!
কিছু স্বপ্ন ছিল, তা হারিয়ে গেলো
জীবন করে দিয়ে এলোমেলো।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে দূর অজান্তে হারিয়ে যাবো,
হারিয়ে যাবো,
হারিয়ে যাবো।
কল্পনা ছিল সব মিথ্যে,
ছেড়ে চলে যাবে না দূরে তা
না বলেও পারতে।
যাক বলো নি তাতে কি?
বুঝতে আমি পেরেছি,
তারপর বিশ্বাস করে তোমায়
বড় ভুলটা করেছি!
[চলবে ]

হায়রে আমি

 হায়রে আমি
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
চক্ষুতে দেখে ও যারা অন্ধ হয় সে আমি
মুখে বাক থেকে যারা বোবা এই আমি,
কারণ আমার মনের চোখে আর দেখি না
আমার মনের কথা আর ফিরে আসে না।
বিষাদগ্রস্ত এই হ্রদয় এখন কাঁদতে জানে,
তবে পিছনে ফিরে দেখি বাকিরা হাসছে
তাও আমার অবহেলাকে ঠাট্টা করে।
আমি এক ক্লান্ত হিরো তবে আজ পুড়ে কাঠ,
দুঃখ অশ্রুত ঘেরা আমার হ্রদয় চৌকাঠ।

শেষ কান্না

শেষ কান্না 
 কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
উজান-ভাটার ফেরী, চলে জীবন তরী,
ম্যাজিশিয়ান তোর ফেরার সময় হয়েছে নেই তো দেরী।
শুরু কর যাত্রা এতে যদিও দুর্গম পথ,
জানি এতে বিপদরাশি আছে শতে শত।
বসে থেকে লাভ কি বল দূরদেশীয় পথিক?
স্রোত কম তবু কাজের তাল রয়েছে অধিক।
তার পরে রং পাল্টাবি না ম্যাজিশিয়ান কাজী,
ওদের যত জয় যাত্রা সব থাকবে বা আজি।
যাত্রার মাঝে নেই বিরতি যদিও মরুর যাত্রা,
বিশ্রামের ঘোর নেশায় কেটে লাগাবি না আলকাতরা।
মূল্যহীন মানুষের হবে রুপান্তিক রুপ,
ওরা যারা আসল ছিল তারা আজ নিশ্চুপ।
বলতে গেলে দুনিয়া নয় মানুষ পাল্টে গেছে,
দুনিয়াবি লোভ পাপ হয়েছে, স্মৃতি সব মুছে।
ওদের দলে গিয়ে নিজেকে নিজে করিস না ধ্বংস,
ধ্বংসেরও ধ্বংস আছে যেদিন আসবে বিধ্বংস।
বিধাতার সবারে শক্তি দে, তবে দিয়েছে আগে বিবেক,
শক্তির যত রুপ লালসা ইচ্ছে সব করিয়ে দেখ।
তার পর যেদিন দম ফুরাবে হিসাব নিবে তার,
যত দিয়েছে সব নিয়েছিস করেছিস কেন
তার অপব্যবহার।
সেদিন হয় ধন হারাবি করবি কি আর বল?
সময় থাকতে আস ফিরিয়ে আগের গতিক চল।
লোভী জীবন তুচ্ছ করে দেখ আশার আলো,
আপন করিতে মনের স্বপ্ন, জ্বালাও প্রশান্তির বাতি জ্বালো।